শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী মাদকব্যবসায়ীসহ আটক-৭

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
নারী মাদকব্যবসায়ীসহ আটক-৭
দামুড়হুদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- মুসলিমা খাতুন (২৬), আমিনুল ইসলাম (২৬), রাজ্জাক (৩০), কাওছার (২৫), ওমর ফারুক (৩২), রফিক মল্লিক (৩৫) ও আনারুল (৩৬)। গত মঙ্গলবার দিনগত গভীররাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল খানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দ্দেশে মঙ্গলবার রাত ১১টার দিকে এসআই মুনির গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মাদকব্যবসায়ী মুসলিমা খাতুনকে তার বাড়ী থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিনে রাত ১২টার দিকে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছয়ঘরিয়া গ্রামের শাহিনের ছেলে মাদকব্যবসায়ী আমিনুল ইসলামকে (২৬) তার বাড়ি থেকে ১০ বোতল ভারতীয়্্্্্ ফেনসিডিলসহ আটক করে। এছাড়াও দামুড়হুদা মডেল থানার এসআই রাজিব, এসআই এজাজ ও সবেদ আলী পৃথক পৃথক অভিয়ান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে রাজ্জাক, একই গ্রামের মুছার ছেলে কাওছার আলী, মৃত. ইস্্রাফিলের ছেলে ওমর ফারুক, মৃত. দাউদের ছেলে রফিক মল্লিক ও আকছেদ মন্ডলের ছেলে আনারুল ইসলামকে আটক করে। আটককৃতরা বিভিন্ন মামলার আসামী। এদেরকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান