শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নতুন পাসপোর্ট পেতে গ্রাহকদের বিড়ম্বনা : ভোগান্তি

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
মেহেরপুরে নতুন পাসপোর্ট পেতে গ্রাহকদের বিড়ম্বনা : ভোগান্তি
মেহেরপুর প্রতিনিধি: চাহিদা অনুযায়ী পাসপোর্ট বই ছাপিয়ে কুল পাচ্ছে না ঢাকা পাসপোর্ট অফিসের ছাপাখানা। পাসপোর্ট অফিসের পাসপোর্ট প্রিন্টার মেশিন অকেজো হয়ে যাওয়ায় মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নতুন পাসপোর্ট পেতে গ্রাহকদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ঢাকা থেকে অফিস প্রধানকে আশ্বাস দেওয়া হচ্ছে এ সমস্যা কেটে যাবে। কিন্তু কবে নাগাদ নতুন পাসপোর্ট পেতে গ্রাহকদের সমস্যা হবে না তা নিশ্চিত করে কেউই বলতে পারছেনা। এদিকে বিদেশ থেকে আট লক্ষ বইয়ের চাহিদা এসেছে। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জানা যায়, সর্বোচ্চ ৯০ দিন ও সর্বনি¤œ ৬৫ দিন পর্যন্ত নতুন পাসপোর্ট পেতে গ্রাহকদের অপেক্ষায় রাখা হলেও তারা তাদের পাসপোর্ট হাতে পায় না। অথচ একটি নতুন পাসপোর্ট ২২দিন কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে এরকম রিসিভ দেওয়া হয় গ্রাহকদের হাতে। আকরাম হোসেন নামে একজন মালয়েশিয়াতে যাবে বলে নতুন পাসপোর্ট নেওযার জন্য নিয়ম অনুযায়ী সকল চাহিদা পূরণ করেন। তার পাসপোর্ট দেওয়ার দিন ছিলো ৫ এপ্রিল’১৮। কিন্তু ২০ মে’১৮ পর্যন্ত তিনি পাসপোর্ট হাতে পাননি। সিহাব নামে একজন চিকিৎসার জন্য ভারতে যাবেন এই ভেবে পুরাতন পাসপোর্ট রি-ইস্যূ করেন। কিন্তু ৫৭ দিনেও তার নতুন পাসপোর্ট হাতে পায়নি। প্রত্যেকদিন পাসপোর্ট গ্রাহকরা দুর দুরান্ত থেকে অফিসে এসে পাসপোর্ট না পেয়ে ফিরে যাচ্ছে। অল্প অল্প নতুন পাসপোর্ট প্রিন্ট হয়ে আসার কারনে কোন কোন গ্রাহক ধৈর্যচুত্য হয়ে অফিসে কর্মরতদের গালিগালাজ করে চলে যাচ্ছে। গ্রাহকরা নতুন পাসপোর্ট পাওয়ার জন্য কিছু দালাল গ্রাহকদের ভোগান্তি নিরসনের জন্য বলছে যে, এখানকার পাসপোর্ট অফিসের কিছু কর্মচারী টাকা নিয়ে ঢাকা থেকে পাসপোর্ট আনার ব্যবস্থা করে দিচ্ছে। টাকা দিলে এটা সম্ভব’। এভাবে অনেক গ্রাহকদের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিয়ে অফিসের বাইরে থেকে সটকে পড়ছে দালালরা। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শামসুন্নাহার মিতা জানান, গত এপ্রিল’১৮ মাসে মেহেরপুর অফিসে যোগ দিয়েই এ সমস্যার সম্মোখীন হন। তিনি বলেন, মেহেরপুর থেকে প্রতিদিন গড়ে ৫০টি পাসপোর্ট ঢাকায় প্রিন্ট করতে পাঠানো হয়। ঢাকায় পাসপোর্ট প্রিন্ট করার জন্য ৩টি মেশিন রয়েছে। এর মধ্যে ২টি মেশিন অকেজো হয়ে পড়ায় এই সমস্যাটি দেখা দিয়েছে। মেহেরপুর জেলার প্রায় দেড় হাজার নতুন পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে। ৩টি মেশিন থেকে দিনে ৩০ হাজার পাসপোর্ট প্রিন্ট করার হতো, তা এখন না হওয়ায় দিন দিন সমস্যা আরো প্রকট হচ্ছে। তিনি বলেন, গত দুই সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবার (১৭ মে) ১০০টি নতুন পাসপোর্ট প্রিন্ট হয়ে এসেছে। কিন্তু বর্তমান সংকট সমাধানে মেহেরপুরে প্রতি সপ্তাহতে ২৫০-৩০০টি পাসপোর্ট প্রিন্ট হয়ে আসতে হবে। কোন ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারনে ভোগান্তি হলেও গ্রাহকরা তাদের পাসপোর্ট ঠিকই পাবেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান