শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রমজানের শুরুতেই ডাকাতি-ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৮ ইং
রমজানের শুরুতেই ডাকাতি-ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি
চুয়াডাঙ্গার কাথুলি-নিমতলার মাঠে ছিনতাই : ঘটনাস্থল পরিদর্শনে অতিঃএসপি নিজস্ব প্রতিবেদক: সারা বছরের তুলনায় রমজান মাস আসলেই বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। এ মাসজুড়ে তাদের দৌরাত্ম মোকাবেলায় পুলিশকেও তটস্ত হতে হয়। গতকাল দিবাগত রাতে তারাবী নামাজের পর পরই শুরু হয়েছে ডাকাতি-ছিনতাইকারীদের তান্ডব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার কাথুলি-নিমতলা মাঠের সড়কে এমনি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা এ সময় একটি প্যাসন প্রো মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছিনতাইকারীদের ধরতে টহল-অভিযান জোরদার করেন। ঘটনার পর থেকে ভোর অবধি তাদের ধরতে অব্যহত চেষ্টা চালায় পুলিশ সদস্যরা। শেষ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে তারাবী নামায শেষে দুটি মোটরসাইকেলে চার জন ডিঙ্গেদহ থেকে ঘোলদাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কাথুলি নিমতলার মাঝামাঝি মাঠে সংঘবদ্ধ কয়েকজন তাদের গতিরোধ করে। এ সময় তাদেরকে বেধে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। তবে একটি মোটরসাইকেলের যান্ত্রিক কারনে স্টার্স্ট না হওয়ায় তা ফেলে পালায় ছিনতাইকারী। অতিরিক্ত পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতি নয়; তবে ছিনতাই বলা যেতে পারে। টহল ও অভিযানরত সকল পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছি; তারা চেষ্টা চালাচ্ছে। সদর থানার একটি টিমের সাথে আমি নিজে থেকে অভিযান চালিয়েছি।’ চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গার কাথুলি-নিমতলা মাঠের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চার পথচারীর কাছ থেকে একটি প্যাসন প্রো মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে। এ খবর পাওয়ার পর থেকেই ছিনতাইকারীদের ধরতে ও মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান