শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ার পাটিকাবাড়ির নিকট বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৮ ইং
কুষ্টিয়ার পাটিকাবাড়ির নিকট বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
আলমডাঙ্গার একজন নিহত : আহত ২৫ আলমডাঙ্গা অফিস: কুষ্টিয়ার ইবির পাটিকাবাড়ি নওদাপাড়ার নিকট বাস উল্টে রবিউল ইসলাম (৪৬) নামের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ২৫ জন বাসের যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত রবিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর মসজিদপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে। গত বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আল্লারদান চট্র-মেট্রো-জ-১১-০০৪৪ নং বাসটি কুষ্টিয়ার পাটিকাবাড়ির মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতের মধ্যে উল্টে যায়। এ সময় ওই বাসে থাকা আলমডাঙ্গার এরশাদপুর মসজিদপাড়ার লুঙ্গি-গামছা বিক্রেতা রবিউল ইসলামসহ প্রায় ২৫ জন যাত্রী আহত হন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার স্টেশনের দু’টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এসময় পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও এ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যান। একই বাসে থাকা আহত এরশাদপুর গ্রামের মৃত ডবন মন্ডলের ছেলে আলম (৫২), একই গ্রামের শরিয়ত আলীর ছেলে সাহেদ (২২) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহত রবিউল ইসলামের স্বজনরা জানান, কয়েকদিন আগে রবিউল ইসলামের শ^শুর মারা গেলে গতকাল তার কুলখানিতে যাবার জন্য ওই বাসে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দূর্ঘটনার শিকার হয়ে সে মারা যায়। বিকেলে তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে এনে সন্ধ্যায় দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহত রবিউল ইসলামের স্ত্রী, ২ মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান