শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনা সিটি নির্বাচন আজ : নৌকা-ধানের শীষ লড়াই

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০১৮ ইং
খুলনা সিটি নির্বাচন আজ : নৌকা-ধানের শীষ লড়াই
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের আস্থা অর্জনের পরীক্ষার খুলনা সিটি করপোরেশন নির্বাচন আজ। শিল্পনগরী খুলনায় স্থানীয় সরকারের এ নির্বাচন নিয়ে বিরাজ করছে জাতীয় রাজনীতির উত্তাপ। জাতীয় নির্বাচনের আগে উন্নয়নের দাবি নিয়ে ভোটারদের দ্বারে সরকারি দল আওয়ামী লীগ, অন্যদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের ঘটনা সামনে এনে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা বিএনপির এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে অগ্নিপরীক্ষায় নির্বাচন কমিশন। ফলাফল কী দাঁড়াবে; জয় ও পরাজয় কার তা নির্ভর করছে খুলনা মহানগরবাসীর সমর্থন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর। একই দিন ভোটগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ফলে আজকের খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনের দিকে মনোযোগ দেশবাসীর। পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলও চোখ রাখছে এই নির্বাচনের ওপর। নির্বাচনে নৌকা ও ধানের শীষের দুই মূল প্রতিদ্বন্দ্বীসহ মেয়র প্রার্থী পাঁচজন। মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৪ জন। নির্বাচনের জন্য ২৮৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাই ২৩৪টি। তাই এই নির্বাচন নিয়ে রয়েছে দ্বন্দ্ব-সংঘাতেরও আশঙ্কা। তবে কেসিসি নির্বাচনের প্রধান সমন্বয়কারী আবদুল বাতেন বলেছেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য রাত থেকেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ও নজরদারি থাকবে। ভোটকেন্দ্রে যদি ব্যালট ছিনতাই হয়, আর সেখানে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ‘লোডেড’ থাকে তাহলে তার জন্য তাঁদের জবাবদিহি করতে হবে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী গতকাল সোমবার বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার করেছি। মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের সহযোগিতা পেয়েছি। ভোটারের উপস্থিতিতে আশা করি শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে পারব।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান