শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৭ আসামীর আত্মসমর্পণ : প্রধান আসামীসহ ১০ জনই এখন কারাগারে

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৮ ইং
৭ আসামীর আত্মসমর্পণ : প্রধান আসামীসহ ১০ জনই এখন কারাগারে
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যুগিরহুদায় বিএনপি নেতা হেলাল বিশ্বাস হত্যাকান্ডের ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা হেলাল উদ্দিন বিশ্বাসকে কুপিয়ে হত্যার মামলায় অভিযুক্ত ৭ আসামী আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলী আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগিরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দীন বিশ্বাসের ৬ ছেলে পিন্টু বিশ্বাস, মন্টু বিশ্বাস, মজিবুল হক বিশ্বাস, হাসিবুল হক বিশ্বাস, নাসির উদ্দীন বিশ্বাস ও সন্টু বিশ্বাস এবং ফকির বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস। এ মামরার প্রধান আসামী মানিক বিশ্বাসের আত্মসমর্পণের পর এবার আত্মসমর্পণ করলেন আরও ৭ আসামী। মামলায় উল্লেখিত ১০ আসামীর মধ্যে ইতিপূর্বে আরো দু’জন পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করছেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল সকালে ধান ক্ষেতে সেচ দেয়ার সময় পূর্ব শক্রতার জের ধরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন হেলালের স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে গ্রামের মৃত মসলেম উদ্দীন বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাসকে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী মানিক গত ১৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। নিহত হেলাল উদ্দিন খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামের একদিল বিশ্বাসের ছেলে ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তিনি রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠকর্মী চাকুরী করতেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান