শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৪ দিনে বজ্রপাতে নিহত ৩ : মহিলাসহ আহত ১৬

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৮ ইং
গাংনীতে ৪ দিনে বজ্রপাতে নিহত ৩ : মহিলাসহ আহত ১৬
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে গত ৪ দিনে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন মহিলা ও শিশুসহ আরো ১৬ জন। ৩ জন নিহত ও ১৬ জন আহত হওয়ার ঘটনায় গাংনীতে বজ্রপাত আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামের বহালপাড়া মাঠে ধান কাটার কাজ করার সময় বজ্রপাতে জিয়ারুল ইসলাম নামের এক দিনমজুর মারা গেছেন। একই ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। এছাড়া একই সময়ে পৃথক একটি বজ্রপাতের ঘটনায় একই উপজেলার রাধাগোবিন্দপুর (ধলা) গ্রামের দুই মহিলা আহত হয়েছেন। ``নিহত জিয়ারুল ইসলাম গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আবুল হোসেন, লালন হোসেন ও শাহিদুল ইসলাম। পৃথক ঘটনায় আহতরা হলেন- রাধাগোবিন্দপুর (ধলা) গ্রামের আলাউদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন, সোহারব হোসেনের স্ত্রী রওজা খাতুন। তারা নিজ বাড়িতে কাজ করছিলেন। আহতদের মেহেরপুর ও গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শুক্রবার কাজীপুর গ্রামের মধ্যপাড়ার আজাদ আলীর ছেলে ভুট্টো আলী (৪০) নামের এক কৃষক নিহত হয়। তার আগেরদিন বৃহস্পতিবার বজ্র্রপাতে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের ফেলু জোয়ার্দ্দার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বজ্রপাতে গাংনী উপজেলায় নারী-শিশুসহ আহত হয় ১৩জন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মেঘ দেখা দিলে বা ঝড়ো হাওয়া উঠলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান