শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবিতে আজ বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০১৮ ইং
কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবিতে আজ বিক্ষোভ
সমীকরণ ডেস্ক: কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন দাবিতে আজ রোববার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভের ডাক দিয়েছে এ নিয়ে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক, রাশেদ খাঁন, ফারুক হোসেন, বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। কোটা বাতিলের প্রজ্ঞাপন ও সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিক্ষোভের ডাক দিয়ে হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল সকাল ১১টায় সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল পালিত হবে এবং বিক্ষোভ মিছিল চলাকালীন সময় ১১টা থেকে ১টা পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছেন। কিন্তু তার নির্দেশনা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। গেজেট বাস্তবায়নে কমিটির দরকার নেই। কিন্তু মন্ত্রণালয় কমিটি গঠনের নামে আমাদের সাথে প্রহসন করছে। আমাদের দাবি মেনে না নেয়া হলে এই ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ে আবারো আন্দোলনে নামবে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান