শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর জামিন বহাল

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০১৮ ইং
মেহেরপুরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর জামিন বহাল
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির ৬২ নেতা-কর্মীর জামিন বহাল রেখেছে নি¤œ আদালত। গতকাল রোববার মেহেরপুরের জেলা জজ আদালতের বিচারক উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। জামিন প্রাপ্তরা হলেন- মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আ. রশিদসহ ৬২ জন নেতা-কর্মী হাইকোর্টের নির্দেশনা অনুসারে গতকাল মেহেরপুর জেলা জজকোর্টে হাজির হলে মাননীয় জেলা জজ তাদের হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রাখেন। এদিকে, নেতাকর্মীরা জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে আসলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ইলিয়াছ হোসেনসহ বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান