শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনা : বৃদ্ধসহ ৪ জন আহত

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনা : বৃদ্ধসহ ৪ জন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ৪ জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ``জানা গেছে, চুয়াডাঙ্গার জালশুকাই করিমন ও সাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। আহত নুরুল ইসলাম সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মাঠপাড়ার মৃত: খোদা বক্স মন্ডলের ছেলে। আহত নুরুল ইসলাম বলেন, গতকাল বিকালে ব্যক্তিগত কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। বাড়ির অদুরেই একটি করিমনের সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে আমি গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ট্রাকের ধাক্কায় অটো উল্টে দু’জন অটোর যাত্রী গুরুতর জখম হয়েছে। গতকাল রাত ৭ টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের অদূরে এঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের কাজী নুরুল হকের ছেলে ইমাজ উদ্দিন (৪২), জয়রামপুর কাঁঠালতলার লিপু চৌধুরী (২৪)। ``জানা গেছে, গতকাল রাতে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের অদূরে সাইড দিতে গিয়ে ট্রাকের বড়িতে লেগে একটি অটো উল্টে যায়। এতে অটোতে থাকা দু’যাত্রী ইমাজ উদ্দিন ও লিপু চৌধুরী জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইলিয়াস হোসেন (৬০) নামের এক মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে এঘটনা ঘটে। আহত ইলিয়াস আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের মৃত. বাছের আলী মন্ডলের ছেলে। `` জানা গেছে, গতকাল রাতে ইলিয়াস হোসেন আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে ইলিয়াস গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা জখম ইলিয়াসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে আহত চার জনের অবস্থা আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান