শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ক্লিনিকে চাঁদা দাবী : ২ যুবক শ্রীঘরে

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ক্লিনিকে চাঁদা দাবী : ২ যুবক শ্রীঘরে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গ্রামীন নার্সিং হোম ক্লিনিকে চাঁদা চাওয়ার সময় দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যার পর গ্রামীন নার্সিং হোম ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের ইটভাটা মালিক দরুদ হোসেনের ছেলে আশিক (২১) ও কেদারগঞ্জ নতুনপাড়ার শহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৫)। ক্লিনিক সুত্রে জানা গেছে, গত কয়েক মাস যাবত ক্লিনিকে এসে মাঝে মধ্যেয় টাকার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল আনোয়ার ও আশিক। টাকা না দিলে ক্লিনিক বন্ধ করে দেয়াসহ ভাঙচুর করার হুমকি দিত। এছাড়াও মাঝেমাঝে এসে ক্লিনিকের ম্যানেজার আব্দুল মালেকের কাছে দু’একশ টাকাও নিতো বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে গতকাল বুধবার চাঁদাবাজ আশিক ও আনোয়ার ক্লিনিকে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ক্লিনিক পার্টনার আব্দুল হালিম লস্কর তাদেরকে কিছুক্ষন কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। পরে কৌশলে তাদের দু’'জনকে ক্লিনিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। ক্লিনিক মালিক আব্দুল হালিম লস্কর বলেন, আনোয়ার ও আশিক অনেক দিন ধরে ক্লিনিকে এসে ছোট অংকের টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করলে ক্লিনিক বন্ধসহ এসি খুলে নেয়া ও ভাঙচুর করার হুমকি দিতে থাকে। গতকাল সন্ধ্যার পর দু’জন এসে গালিগালাজ করে এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে কৌশলে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়। তাদের দু’জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গতকাল সন্ধার পর চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা চাঁদা দাবির মামলা দায়ের হয়েছে। তাছাড়া এই দুই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে নানা অভিযোগ রয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান