যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
ডেস্ক রিপোর্ট: শ্রমজীবী মানুষকে শোষণের হাত থেকে মুক্তি ও তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথের মধ্যদিয়ে দেশের অন্যান্য জায়গার মতো একযোগে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’। শ্রমিক স্বার্থ সংরক্ষণের প্রতীক আন্তর্জাতিক এই দিবসটি স্মরণে গত ১লা মে মঙ্গলবার নানা শ্রেণী-পেশার শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হয়ে পথে নামেন। মাঠে-ঘাটে, কল-কারখানায়, সভা-সমাবেশে, মিছিলে ধ্বনিত হয়েছে তাদের দাবি আদায়ের কথা।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিক, জনতা ও নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ ছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, এড. আব্দুল মালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা হোটেল ও বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু, জেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসলাম উদ্দীন সরকার, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা দোকান মালিক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে সোচ্চার হতে হবে। মে দিবসের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।’
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় মোটর শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে। গত মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পশুহাট সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, মুক্তিযোদ্ধা মঈনদ্দীন আহম্মেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম। মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফ্র হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদর, কোষাধ্যক্ষ শাহাবুল হক, কার্যকরী সদস্য কিপাতুল্লাহ, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

জীবননগর অফিস জানিয়েছে, `শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ৮টার সময় জীবননগর মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকাসহ কালো পতাকা ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরে মোটর শ্রমিক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোটবাবুসহ এলাকার সুধীবৃন্দ অংশগ্রহন করে। এছাড়াও শোভাযাত্রায় উপজেলা মোটর শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, কাঠমিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে জীবননগর মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক দোয়ার অনুষ্ঠান হয়।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টার সময় এসব সংগঠনগুলোর নিজ নিজ কার্যালয়ে জাতীয়, কালো ও দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর দর্শনা শহরে র্যালি, আলোচনা সভা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী লি. এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। নেতারা দাবি করে বলেন, আগামী এক মাসের মধ্যে মুজুরি কমিশন ঘোষনা করা না হলে সকল শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া দর্শনা মোটর শ্রমিক, দামুড়হুদা উপজেলা নির্মাণ শ্রমিক ও দর্শনা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। এসব আলোচনা সভায় বক্তব্য রাখেন দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সভাপতি মিনহাজ উদ্দীন, সাদ্দাম হোসেন, সদস্য আবুল হোসেন, এ্যাডভোকেট শাহাজাহান আলী, জয়নাল আবেদিন নফোর, সাঈদ হোসেন, গিয়াস উদ্দীন, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, কামাল উদ্দীন সান্টু, ফারুক হোসেন ও তানভীর হোসেন। দামুড়হুদা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ মজনুর রহমান ও রবিউল ইসলাম বাবু। এছাড়া সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, হাসান, হাফিজ ও বাবু। রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি হবা জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক বাবুর আলী ও এনামুল হক প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার পক্ষ থেকে গত মঙ্গলবার মহান মে দিবস পালন করা হয়। এ উপলক্ষে এক র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি লিয়াকত, সহ-সভাপতি হাসেম, সাধারণ সম্পাদক আ. মতিন, যুগ্ম-সম্পাদক শ্রমিক নেতা জামাত আলী, সাংগঠনিক সম্পাদক জমির, লাইন সেক্রেটারী জয়নাল, ক্যাশিয়ার করিম, প্রচার সম্পাদক হায়দার, সদস্য মন্টু, শহিদ, হুছাইন, সাজেদুল বিশ্বাস মিঠু প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরেপুরে নানা আয়োজনরে মধ্যে দিয়ে পালন করা হয়েেছ মহান মে দিবস। `শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই` এই শ্লোগানে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বের হয়। জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এসময় মেহেরপুর সদর উপজলো নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলার শরিফুল ইসলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বশির আহম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনয়িনরে সভাপতি সামছুল আলম আবুলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মিরা র্যালিতে অংশগ্রহন করে।
এদিকে, মে দিবস উপলক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি র্যালি বের করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র্যালিটি মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এসময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা র্যালিতে অংশগ্রহন করে। এছাড়া মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে র্যালি বের করে।

অপরদিকে, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ভাতা প্রদান করেছে। গত মঙ্গলবার দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক সভাপতি এমএ কুদ্দুস, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, নুর আলম, আবুল কালাম, নাসির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।
গাংনী অফিস জানিয়েছে, `শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই` এই প্রতিপাদ্যে গাংনীতে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
গাংনী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন হাসপাতাল বাজার শাখার সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার দেলোয়ার হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার, জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, সাবেক আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল্লা হক ও সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন উজ্জল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।
এর আগে গাংনী ইমারত নির্মাণ শ্রমিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সংগঠনের যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অনিক, শ্রমিক সংগঠনের নেতা আরিফুল ইসলাম ও আহাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র-২ সাইদুর রহমান।
এদিকে রং শিল্পীর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাহিদুজামান শিপু। সংগঠনের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরানসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন ইলেকট্রেশিয়ান কল্যাণ সমিতি নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ, সাংবাদিক সেলিম রেজা, ইলেকট্রেশিয়ান কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক (মন্টু), ইলেকট্রেশিয়ান কল্যান সমিতির সেক্রেটারী জাহিদুল ইসলাম (বাবু), হেলাল, জামাল, বিআরবি ক্যাবলস’র নাজমুল, খাইরুল, বিজলী ক্যাবলস’র পারভেজ, সাংবাদিক তোফাজ্জেল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা। নজরুল ইসলাম নেতৃত্বে র্যালিটি আমঝুপি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোস্তফা মার্কেট গিয়ে শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইলেক্ট্রেশিয়ান আক্তারুজ জামান।
বারাদী প্রতিনিধি জানিয়েছে, নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর সদরের বারাদীতে ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বারাদী ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যেগে এক র্যালি বের হয়। র্যালিটি বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতাব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন পন্ডিত, যুবলীগ সভাপতি এসআই রিংকু মাহমুদ ও সাধারণ সম্পাদক আলহামদু। এছাড়া পিরোজপুর শ্রমিক ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক টিটন, ৪নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলেক চাঁদ, যুগ্ম সম্পাদক আলফাজ, সহ-সভাপতি রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা, আলো, কামরুক, শহিদ, আমানুল্লা প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন দিয়েছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর ৮ ঘন্টা কাজ করার অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এদিনটিকে তখন থেকে সারা বিশ্বে ‘মে দিবস’ পালন করা হচ্ছে।