শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কলেজছাত্রসহ সারাদেশে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় কলেজছাত্রসহ সারাদেশে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু
কালবৈশাখীর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি : আরো দু’দিন ভারী বর্ষণের শঙ্কা! নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গাসহ সারাদেশে গতকাল সোমবারও বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে চুয়াডাঙ্গার এক কলেজছাত্র ও ১০ ১০ কৃষকসহ সারা দেশের বিভিন্ন স্থানে ১৭ জন মারা গেছেন। এর আগের দিন রোববারে সারাদেশে ১৬জন মারা যান। গতকাল রাজশাহীতে ৩জন, নারায়ণগঞ্জে নারী, স্কুল শিক্ষার্থী ও কৃষকসহ ৫জন, জামালপুরে ২জন, হবিগঞ্জে ১জন, পাবনায় ১জন, রাজবাড়ীতে ১জন, সুনামগঞ্জে ১জন, কুমিল্লায় ১জন ও মৌলভীবাজারে ১জন বজ্রপাতে নিহত হয়েছেন। `` চুয়াডাঙ্গার কুতুবপুরে হাসিবুল ইসলাম নামের কলেজ পড়ুয়া এক মেধাবী ছাত্রের বর্জ্রপাতে করুন মৃত্যু হয়েছে। নিহত হাসিবুল ইসলাম চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাজেদুল ইসলাম মাজুর বড় ছেলে এবং বদরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসিবুল ইসলাম (২২) ও তার পিতা মাজেদুল ইসলাম মাঠে ধান জাউলি দেওয়ার সময় হঠাৎ করে বর্জ্রপাত ঘটে। এতে ওই বর্জ্রপাতে হাসিবুল গুরুতর আহত হয়। গ্রামের লোকজন তাৎক্ষণিক হাসিবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। হাসিবুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকালই তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, বৃষ্টিতে আবেগতাড়িত হন না, এমন মানুষ খুব কমই আছে। তবে বিশেষ করে শ্রমজীবি মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। হঠাৎ করে মধ্য বৈশাখেই বৃষ্টিপাত বেড়েছে কয়েকগুণ। ফলে একটু বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক গলিপথ। যাতে ভোগান্তি বাড়ে নগরজীবনে। এসময় পায়ে হেঁটে দূর গন্তব্যে ছুটেছেন অনেকেই। কেউ কেউ আশ্রয় নেয় যাত্রীছাউনি বা দোকানের নিচে। প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে আবার ভিজে অবস্থায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অন্ধকার নেমে আসায় অনেক যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। `` এদিকে কালবৈশাখীর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরো দু’দিন এ ধরণের ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। তবে বড় ধরণের কোনো ঝড়ের শঙ্কা নেই। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে দুই নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকাসহ সারাদেশে অভ্যন্তরীণ রুটে সকল নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। দেশের সব নৌ-বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি আছে। বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান