শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে হবে

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৮ ইং
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে হবে
দর্শনায় বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসংগীত উৎসব উদ্বোধনকালে এমপি টগর আওয়াল হোসেন: দুইদিন ব্যাপী কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসংগীত উৎসব শুরু হয়েছে দর্শনায়। গতকাল সন্ধ্যায় দর্শনা ডাক বাংলো চত্বরে ২ দিনব্যাপী গণসংগীতের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় মন্ডলীর সদস্য ফকির সিরাজ। সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসংগীত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণসংগীত আমাদের অনুপ্রেরণা; ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা বীর মুক্তিযোদ্ধারা এ গণসংগীতের অনুপ্রেরনায় উৎজীবিত হয়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা গড়ে তোলা। তার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জাতির জনকের সেই সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে উঠবে। আর তাকে সহযোগিতা করতে আগামীতে আবার ক্ষমতায় আনতে হবে। এ গণসংগীত যেভাবে দেশের মানুষকে উজ্জিবিত করেছে। তেমনী ভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার করতে বেশী বেশী সংগীত পরিবেশন করতে হবে। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম, বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসংগীত উৎসব উদযাপন পরিষদের সচিব গোলাম ফারুক আরিফ। এরপর অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন অনির্বাণ থিয়েটারের সিনিয়র সদস্য আলী মুনসুর বাবু। প্রথম দিনের অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে ঢাকার গণসংগীত শিল্পী বহ্নিশিখা ও তার দল। এছাড়া একক গণসংগীত পরিবেশন করেন ঢাকার শিল্পী শিমুল ও আবিদা রহমান সেতু। এছাড়া মেহেরপুর জেলা সংসদ উদীচী শিল্পী গোষ্ঠি, দর্শনা গণসংগীত পরিষদের ধীরু বাউল গণসংগীত পরিবেশন করেন। বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসংগীত উৎসব ঘিরে গতকাল দর্শনা ডাক বাংলোসহ শহরে বিভিন্ন স্থানে ব্যানার ফেষ্টুনসহ নানা রঙে ও ঢংয়ে সাজানো হয়। সন্ধ্যা থেকে উদযাপন পরিষদের আনোয়রুল ইসলাম বাবু, গোলাম ফারুক আরিফ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আলী মুনসুর বাবু, জাহাঙ্গীর আলম লুল্লু, শফিকুল ইসলাম, অনির্বাণ থিয়েটারের সহসাধারণ সম্পাদক হাসমত কবির, মাহবুবর রহমান, মিরাজ উদ্দিন, ইসরাইল হোসেন খান টিটোসহ সম্প্রতিকের কর্মীরা। সংগীত অনুষ্ঠানের মাঝে ঢাকা থেকে আগত শিল্পীদের ফুলের শুভেচ্ছা দেয় অনির্বাণ থিয়েটার ও সাম্প্রতিকের সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম ফারুক আরিফ ও অনির্বাণ সদদ্য সাজ্জাদ হোসেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান