শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাকিরের মর্মান্তিক মৃত্যু : আশঙ্কাজনক অবস্থায় একজন রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৮ ইং
জাকিরের মর্মান্তিক মৃত্যু : আশঙ্কাজনক অবস্থায় একজন রেফার্ড
দামুড়হুদায় রাস্তায় দাঁড়ানো বিকল ট্রাক্টরের ট্রলির সাথে মোটরসাইকেলের ধাক্কা নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে শরিফুল (২৫) এবং নাসির (৩৫) নামের আরও দুই যুবক। আহত শরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়েছে। আহত নাসিরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহত যুবক জাকির দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর মাঝপাড়ার নাসির উদ্দীনের ছেলে। এ ছাড়া আহত যুবক শরিফুল জুড়ানপুরের সরুর ছেলে এবং অপর আহত যুবক নাসির একই গ্রামের মৃত আশকার আলীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে চিৎলা ঈদগাহ ময়দানের অদুরে ওই দূর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশীরা জানান, দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর মাঝপাড়ার নাসির উদ্দীনের ছেলে জাকির হোসেন গতকাল সকালে শশুরবাড়ি জুড়ানপুরে যায়। ওখানে ক্রয়কৃত ভুট্টা শুকিয়ে সন্ধ্যায় শ্যালক শরিফুলের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মোক্তারপুরে ফিরছিলেন। পথিমধ্যে শ্যালক শরিফুলের প্রতিবেশী বন্ধু নাসিরের সাথে দেখা হলে তাকেও মোটরসাইকেলে তুলে নেয় শরিফুল। এক মোটরসাইকেলে তিনজন মোক্তারপুরে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে চিৎলা ঈদগাহ ময়দানের অদুরে পৌছুলে সড়কের উপরে থাকা একটি বিকল ট্রাক্টরের ট্রলির সাথে ধাক্কা লাগে। এ সময় চালক শরিফুলসহ ৩ জনই মোটরসাইকেল থেকে ছিটকে পিচরোডে আচড়ে পড়ে। পথচারিরা তাদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানা জাকিরকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া আহত দুই যুবকের মধ্যে নাসিরকে ভর্তির ব্যবস্থা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৩ ভাই এবং ১ বোনের মধ্যে নিহত জাকির ছিলেন মেজ। দুবাই প্রবাসি জাকির ৪ বছর আগে জুড়ানপুরে বিয়ে করেন। বিয়ের পর আবারও দুবাইতে যায় সে। ওখান থেকে বছর খানেক আগে দেশে ফেরেন জাকির। স্ত্রী সাগরিকা ৯ মাসের অন্ত:স্বত্তা। দু-একদিনের মধ্যেই সন্তান প্রসবের দিন ধার্য রয়েছে তার। এ দিকে জাকিরের নিহতের ঘটনায় মা জেবুন্নেছা, স্ত্রী সাগরিকাসহ স্বজনদের কাঁন্না আর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের মাতম। নিহত জাকিরের লাশের ময়না তদন্ত শেষে রাত ২ টার দিকে মরদেহ নিজ গ্রাম মোক্তারপুরে নেয়া হয়। আজ সকাল ১০ টায় মোক্তারপুর কবরস্থান মোড়ে নিহত জাকিরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানান সাবেক ইউপি সদস্য হাসান আলী। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্থান্তর করা হবে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান