তিন লক্ষ টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০১৮
ইং
জীবননগরে ভূয়া কোম্পানী খুলে চাকুরীসহ নানা প্রলোভন : পালানোর সময়
জীবননগর অফিস: জীবননগর বাজারে আরসিডি কোম্পানী নামে ভূয়া প্রতিষ্ঠান খুলে চাকুরীসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভূয়া এই কোম্পানীর দুই সদস্য নগদ তিন লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল জীবননগর বাজারে মুক্তিযোদ্ধা রোডের আরসিডি কোম্পানীর অফিস থেকে ইউসুফ আলী (৩২) ও আমিনুর রহমান দুলাল (৬৫) কে আটক করা হয়।
জীবননগর থানা সূত্র জানায়, জীবননগরে আরসিডি কোম্পানীর সাইন বোর্ড টাঙিয়ে একদল প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারনা চালিয়ে আসছে। এই কোম্পানীর সদস্যরা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাকুরীসহ নানা ছলচাতুরীর মাধ্যমে সাধারণ মানুষকে ধোকা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ভূক্তভোগীরা তাদের প্রতিশ্রুতি মোতাবেক কোন কাজ না হওয়ায় তাদের অর্থ ফেরত পেতে কোম্পানীর সদস্যদের কাছে ধর্ণা দিয়ে কোন কাজ না হওয়ায় তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। সম্প্রতি এই কোম্পানীর সদস্যরা কাদিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জুয়েল রানার কাছে নিজেদেরকে আকিজ গ্রুপের সদস্য পরিচয় দেয়। তারা বিল বোর্ড ও টাওয়ার তৈরির ব্যবসার নামে প্রথমে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদেরকের এই ব্যবসার অংশীদার করার শর্তে আরো ২০ লক্ষ টাকা দাবী করে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ছলচাতুরী হওয়ায় জুয়েল রানার মনে সন্দেহের সৃষ্টি হয়। গতকাল জুয়েল রানা জীবননগর থানা পুলিশের সহযোগিতায় আরসিডি কোম্পানীতে হানা দিয়ে প্রতারক চক্রের দুই সদস্য মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের মোজাম্মেল হক এর ছেলে ইউসুফ আলী (৩২) ও খুলনার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আমিনুর রহমান দুলাল (৬৫) কে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স