শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবার খেতে সকলের প্রতি আহ্বান

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৮ ইং
রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবার খেতে সকলের প্রতি আহ্বান
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা ডেস্ক রিপোর্ট: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবার খেতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গাতেও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম, জেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র। বক্তারা বলেন, শুধু বেশি বেশি খেলেই হবে না; পুষ্টিকর খাবার খেতে হবে। যে খাবারে যত মজার তাতে পুষ্টির পরিমাণ ততই কম। তাই মজাদার খাবার এড়িয়ে চলতে হবে। তবে মনে রাখতে হবে প্রতিটি খাবারই স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। সহকারী কমিশনার ¯িœগ্ধা দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসেনর আয়োজনে র‌্যালি-আলোচনা শেষে আজ ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮’র শুভ উদ্বোধন করা হয়। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলমডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বেলা ১০টায় র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বহিী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা মিজানুল রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত. শিক্ষা অফিসার মৃনাল কান্তি , হেলথ পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, আনিসুর রহমান, আজিজুল রহমান চৌধুরী প্রমুখ। `` দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দামুড়হুদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল সুভো, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। সভায় রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবার খেতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। `` জীবননগর অফিস জানিয়েছে, খাদ্যের কথা ভাবলে পুষ্ঠির কথাও ভাবুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় পুষ্ঠি সপ্তাহ পালিত হয়েছে।গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ডা. মাহমুদা খাতুন, জুনিয়ার কনসালটেন্ড সার্জারি ডা. রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাজেদুর রহমান মেহেরপুর অফিস জানিয়েছে, ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে ওয়াপদা মোড় প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জি কে এম শামসুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ মিজানুর রহমান, ডাঃ অলোক কুমার দাস, ডা. এহসানুল কবির, ডা. ফয়সাল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ বিকাশ কুমার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান