শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লিখিত পরীক্ষা সম্পন্ন : চুয়াডাঙ্গা-মেহেরপুরে অনুপস্থিত ৬, ৩৯৭ জন

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৮ ইং
লিখিত পরীক্ষা সম্পন্ন : চুয়াডাঙ্গা-মেহেরপুরে অনুপস্থিত ৬, ৩৯৭ জন
প্রায় ৪ বছর পর প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগের সমীকরণ ডেস্ক: ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা প্রায় ৪ বছর পর গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে দেশের ১২ জেলাসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০মিনিট পর্যন্ত একটানা ১ ঘন্টা ২০ মিনিট এ পরীক্ষা গ্রহণ করা হয়। প্রশ্নফাঁস রোধসহ পরীক্ষা চলাকালে কোন প্রকার অনিয়ম ও পরীক্ষার্থীদের অসাধু পন্থা মোকাবিলায় জেলা প্রশাসনের ব্যাপক ভূমিকা ছিল। চুয়াডাঙ্গা জেলার ১৪টি কেন্দ্রে ৯ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৯৩৯ জন এবং মেহেরপুরে আবেদনকৃত ৬ হাজার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার চাকুরী প্রত্যাশীদের পরীক্ষা গ্রহণের জন্য ১৪টি কেন্দ্রে সার্বক্ষণিক ম্যাজিষ্ট্রেটসহ একজন শিক্ষা কর্মকর্তা ও ভ্রামমান টিম দায়িত্ব ছিল। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় অননুমোদিত কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম মনিটরিং করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সত্যকাম সেন পরীক্ষা অনুষ্ঠানের আগের দিনই চুয়াডাঙ্গায় আসেন। তিনিসহ জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ সকল কেন্দ্রের পরীক্ষা গ্রহণ কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরীক্ষা চলাকালে ১৪ টি কেন্দ্রে দায়িত্ব থাকা বেশ কয়েকজন কেন্দ্র সচিব ও পর্যবেক্ষককে বিশেষ নজর দারিতে রাখা হয়। তাদের বিরুদ্ধে পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতার আগাম অভিযোগ ছিল বলে জানা যায়। আমাদের মেহেরপুর অফিস জানিয়েছে, ২০১৪ সালের রাজস্ব খাতে বিজ্ঞপ্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ পরিক্ষা সম্পন হয়েছে। গতকার শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত জেলার ১৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ৬ হাজার ৩৮ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। যে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে- মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর কলেজ, আহাম্মদ আলী বিএম কলেজ, সরকারী উচ্চ বালক বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম মনিটরিং করার জন্য মেহেরপুর জেলার দায়িত্ব ছিলেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক মাহমুদুর রহমান হাবিব।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান