চুয়াডাঙ্গার ১৪ কেন্দ্র পরীক্ষার্থী ৯ হাজার ৫৬৩ জন : ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
প্রাথমিকের ২০১৪ সালের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ১২ জেলাসহ
চুয়াডাঙ্গা-মেহেরপুরে লিখিত পরীক্ষা আজ : সকল প্রস্তুতি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ১৪টি কেন্দ্র আজ সকাল ১০টায় থেকে ১১টায় ২০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা। জেলার ৪টি উপজেলার ৯ হাজার ৫৬৩ চাকুরি প্রত্যাশী পরীক্ষার্থী এতে অংশগ্রহন করবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে সার্বক্ষণিক ম্যাজিষ্ট্রেটসহ একজন শিক্ষা কর্মকর্তা ও ভ্রামমান টিম থাকবে। কেন্দ্রর ২০০ গজের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়া কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম মনিটরিং করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সত্যকাম সেনকে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মেহেরপুর জেলার দায়িত্ব থাকবেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক মাহমুদুর রহমান হাবিব।
২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন পত্র নেওয়া হয়। কিন্ত পুল ও প্যানেলভূক্ত শিক্ষকরা পদায়ন চেয়ে উচ্চ আদালতে রীট পিটিশন মামলা দায়ের করে। পরে আদালত পুল ও প্যানেলভূক্ত শিক্ষকদের পদায়ন না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সকল প্রকার নিয়োগ স্থগিত করে। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর প্রথম ধাপে ১২ জেলায় পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জেলা গুলো হলো চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফেনী, বরগুনা, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠিও লক্ষীপুর। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, প্রতিকেন্দ্রে ১ জন কেন্দ্রে সচিব,১জন সদস্য সচিব, ১জন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১জন হল সুপারসহ প্রতি ২০ জন শিক্ষার্থী জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যাক পুলিশ মোতায়ন থাকবে। ১ ঘন্টা ২০ মিনিটের পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা গ্রহন করা হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পরে কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কোন পরীক্ষার্থী বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র,ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাত ঘড়ি বা হাত ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স ডিভাইজ সাথে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৬৬১০০০১ থেকে ৬৬১১৫০০ রোল রেঞ্জে ১৫০০ জন,আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ৬৬১১৫০১ থেকে ৬৬১২৪০০রোল রেঞ্জে ৯০০ জন, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬১২৪০১ থেকে ৬৬১৩৪০০ রোল রেঞ্জে ১০০০ জন,চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৩৪০১ থেকে ৬৬১৮৩০০ রোল রেঞ্জে ৯০০ জন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৮৩০১ থেকে ৬৬১৫০০০ রোল রেঞ্জে ৭০০ জন, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৫০০১ থেকে ৬৬১৫৪০০ রোল রেঞ্জে ৪০০ জন, রাহেলা খাতুন গালর্স একাডেমী কেন্দ্রে ৬৬১৫৪০১ থেকে ৬৬১৫৯০০ রোল রেঞ্জে ৫০০ জন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৫৯০১ থেকে ৬৬১৬৩০০ রোল রেঞ্জে ৪০০ জন, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৬৩০১ থেকে ৬৬১৬৯০০ রোল রেঞ্জে ৬০০ জন, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬১৬৯০১ থেকে ৬৬১৭৫০০ রোল রেঞ্জে ৬০০ জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ কেন্দ্রে ৬৬১৭৫০১ থেকে ৬৬১৮৫০০ রোল রেঞ্জে ১০০০ জন, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা, চুয়াডাঙ্গা কেন্দ্রে ৬৬১৮৫০১ থেকে ৬৬১৮৯০০ রোল রেঞ্জে ৪০০ জন, কমলাপুর পিটিআই কেন্দ্রে ৬৬১৮৯০১ খেকে ৬৬১৮২০০ রোল রেঞ্জে ৩০০ জন এবং চুয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ৬৬১৮২০১ থেকে ৬৬১৯৫৬৩ রোল রেঞ্জে ৩৬৩ জনসহ ১৪টি কেন্দ্রে ৯ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী জেলার শূণ্য পদের বিপরীতে রাজস্ব খাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করবে।
কমেন্ট বক্স