হাসপাতালের ক্রমবর্ধমান উন্নয়ন গতিশীল রাখতে নানা সিদ্ধান্ত
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উন্নয়ন কর্মকান্ড এবং সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা সভা করেছে কমিউনিটি সাপোর্ট কমিটি। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় হাসপাতালের সেমিনার হলে আয়োজিত এ আলোচনা সভা থেকে হাসপাতালের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকান্ড গতিশীল রাখতে নানা ধরণের সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে হাসপাতাল এলাকার রাস্তাঘাট উন্নত করণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শোভাবর্ধন, সাধারণ রোগীদের জন্য অবাধ চিকিৎসা সেবা নিশ্চিত করণ, হাসপাতাল এলাকায় নবনির্মিত গণসৌচাগার দ্রুত চালু করণের সিদ্ধান্ত উল্লেখযোগ্য। এ ছাড়াও শিঘ্রই আরো বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত হয়।
কমিটির চেয়ারপার্সন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ও কমিউনিটি সাপোর্ট কমিটির সদস্য সচিব ডা. খায়রুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির, মডেল হাসপাতাল কমিটির সদস্য সচিব দেলোয়ার উদ্দীন দুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ হাসপাতালে দায়িত্বরত বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে পৌর মেয়র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও রোগীর স্বজনদের সার্বিক খোঁজখবর নেন।
কমেন্ট বক্স