শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এখন থেকেই মাদক-জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে না বলতে হবে

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৮ ইং
এখন থেকেই মাদক-জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে না বলতে হবে
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে পুলিশ সুপার নিজস্ব প্রতিবেদক/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেছেন, ‘বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পথে বড় সমস্যা হচ্ছে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ। এসব থেকে আমাদের সকলকে দুরে থাকতে হবে।’ তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাতেই দেশ নিরাপদ। আর তাইতো এখন থেকেই মাদক-জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে না বলতে হবে।’ এ লক্ষ্যে বিদ্যালয়ের সহ¯্রতাধিক ছাত্র-ছাত্রী জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছে। একই সাথে এসব কর্মকান্ডকে লাল কার্ড দেখিয়ে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যতিক্রম এ আয়োজন করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি দেশের ৬৪ জেলায় টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান, স্থানীয় কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। এ ছাড়াও বিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান