শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে দু’পক্ষের সশস্ত্র মহড়া : পদদলিত হয়ে আহত-১

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০১৮ ইং
কুড়ুলগাছিতে দু’পক্ষের সশস্ত্র মহড়া : পদদলিত হয়ে আহত-১
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহাবুদ্দিন ও রফিকুল গ্রুপের মধ্যে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দু’পক্ষের প্রায় ৫০/৬০ জনের দুটি গ্রুপ অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে মহড়া দেওয়ার একপর্যায়ে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ার জমি নিয়ে একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাবুদ্দিন নেতৃত্বে একটি গ্রুপ ও মৃত আব কাইজারের ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে একটি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ করে আসছে। এবিষয় নিয়ে তাদের মধ্যে মামলা-ধামলা চলে আসছে। হঠাৎ করে গতকাল সকাল ১০টায় দু’গ্রুপের প্রায় ৫০/৬০ সাঙ্গপাঙ্গ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন প্রকার অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে মহড়া দিতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার মত ঘটনা ঘটে। মুহুূর্তে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় দু’পক্ষের সদস্যরা পুলিশকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকী দেয়। তাৎক্ষণিক দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় ফাঁড়ি পুলিশ কঠোর হতে নির্দেশ দেন ও প্রয়োজনে অতিরিক্ত পুলিশ পাঠাতে চাইলে দু’পক্ষ গ্রেফতার আতঙ্কে যে যার মত পালাতে থাকে। একপর্যায়ে অন্তর আলী (২২) নামের এক যুবক পদদলিত হয়ে আহত হয়। এঘটনায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইনু শাহ। পরবর্তীতে ইনু চেয়ারম্যান পদদলিত অন্তরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠাই। এঘটনার পর থেকে সাধারন এলাকাবাসী দামুড়হুদার থানার ওসি, স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যসহ ইনু চেয়ারম্যান ধন্যবাদ জানান পরিস্থিতি দ্রুত শান্ত করার জন্য। তদবে এঘটনার পর থেকে অত্র এলাকাজুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় আবার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান