শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনসার সদস্যসহ ৪ রেলওয়ে কর্মীকে কুপিয়ে জখম : আটক-৬

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০১৮ ইং
আনসার সদস্যসহ ৪ রেলওয়ে কর্মীকে কুপিয়ে জখম : আটক-৬
দর্শনা রেল ইয়ার্ডে চোর সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসায়ীদের সাথে নিরাপত্তা কর্মীদের বিরোধ নিজস্ব প্রতিবেদক/দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা রেল ইয়ার্ডে চোর সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসায়ীদের সাথে নিরাপত্তা কর্মীদের বিরোধের জের ধরে আনসার সদস্যসহ ৪ রেলওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম করেছে চোর সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসায়ীরা। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গত ১৪ এপ্রিল শনিবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে আহতের দেখতে যান সহকারী পুলিশ সুপার আহসান হাবিব। এঘটনার পর অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা রেলওয়ে বন্দর দিয়ে বাংলাদেশের ইমপোর্ট ব্যবসায়ীরা ও সরকার চাউল আমদানী করা শুরু করেছে। আমদানীকৃত চাউল দর্শনা রেল বন্দরে সুরক্ষিত অবস্থায় রাখার জন্য বিগত দিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া বন্দরের বেশ কিছু অংশ প্রাচীর দিয়ে আবদ্ধ করা হয়েছে। এ সমস্ত মালামাল চুরি করার সুযোগ না পেয়ে স্থানীয় একটি চোর সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসায়ীদের একটি গ্রুপ বিভিন্ন সময় নিরাপত্তা নিয়োজিত থাকা রেলওয়ে কর্মীদের হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এরই সুত্র ধরে গত শনিবার অস্ত্র মহড়া দেখিয়ে এক আনসার সদস্যসহ নিরাপত্তা কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪জনকে কুপিয়ে জখম করে চোর সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসায়ীদের একটি গ্রুপ। এক প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার পহেলা বৈশাখের দিন দুপুর দেড়টার দিকে দর্শনা রেল বন্দরের নিরাপত্তা বিভাগের সিপাহী আব্দুর রাজ্জাক ইয়ার্ড সংলগ্ন মোবারকপাড়ায় একটি দোকানে প্রয়োজনীয় সদয় করার উদ্যোশে বেল হলে বেশ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই দলটি সিপাহী আব্দুর রাজ্জাকের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় রাজ্জাক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ওই দিনই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থাকা চোর সিন্ডিকেটের ১০ থেকে ১২ জনের একটি দল বন্দরের ৫নং বিটের বটগাছ সংলগ্ন স্থানে টহলে থাকা নিরাপত্তা কর্মী হাবিলদার আ: রাজ্জাক (৫০), নায়েক সঞ্জিত কুমার সরকার (৩৫) ও আনসার সদস্য হাফিজুর রহমান (৩৮) এর উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় রেলওয়ে নিরাপত্তা কর্মীরা তাদের পিছনে ধাওয়া করলে তাদের আর খুজে পাওয়া যায়নি। পরে আহতের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আহতের দেখতে যান সহকারী পুলিশ সুপার আহসান হাবিব। এদিকে, আহত ৪জনের মধ্যে হাবিলদার আ: রাজ্জাককে ও আনসার সদস্য হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এবিষয়ে দর্শনা রেল বন্দরের নিরাপত্তা বাহিনীর চিপ ইন্সপেক্টর শাহ আলম দামুড়হুদা থানা ও রেলওয়ে থানায় পৃথক পৃথক দুইটি মামলা করেছে। দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ মামলায় দামুড়হুদা থানা ও দর্শনা পুলিশের অভিযানে এজাহারভুক্ত ৬জন আসামীকে আটক করা হয়েছে। যারা হলেন, দর্শনা পরানপুর বেলে মাঠপাড়ার মৃত হুমায়ুন কবীরের ছেলে রাশেদুল ইসলাম(১৬), একই এলাকার মৃত নুরুল হকের ছেলে হারুনুর রশীদ (৩৯) শান্তিপাড়ার মৃত ওয়াসিম মিয়ার ছেলে সুজন(১৩), শান্তিপাড়ার মৃত আলতাব মিয়ার ছেলে গাফ্ফার মিয়া(৬০), শান্তিপাড়ার মৃত টুকু মিয়ার ছেলে জসিম(২৫), শান্তিপাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুচ আলী(৩০)। আরো জানা গেছে, আটককৃত আসামীরা দর্শনাসহ আশপাশ অঞ্চলে মাদকের ব্যবসা পরিচালনা করে। তাদের নামে মাদকের একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। আসামীদের আটকের পরপরই থানায় সোপার্দ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে বিভাগের চিপ কমান্ডেড ফাত্য়া ভুঁইয়া রাজশাহী থেকে ও কমান্ডেড অফিসার রেজাউনুর রহমান পাকশী থেকে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারেটেন্ড মীর লিয়াকত আলীসহ জিআরপি পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান