বিএনপি নির্বাচনে আসবে না; এটা শুধু দরকষাকষি ছাড়া কিছুই না
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০১৮
ইং
১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনে চুয়াডাঙ্গায় নানা প্রস্তুতি : মেহেরপুরে হানিফ
আলমডাঙ্গা, দর্শনা ও মেহেরপুর অফিস: আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রস্তুতি সভা, কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষ্যে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গায় দলীয় নেতা কর্মিদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, বিশিষ্ট আওয়ামী লীগের নেতা লিয়াতক আলী লিপু মোল্লা, পৌর সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, সাধারন সম্পাদক আলাল উদ্দিন, পৌর সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, নাহিদ হাসান তমাল, বাদসা প্রমুখ।
এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর মাতার ইন্তেকালের সংবাদে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তার বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপহেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু , জেলা সহসভাপতি খুস্তার জামিল, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা , বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক আব্দুল গাফ্ফার প্রমুখ।
আমাদের দর্শনা অফিস জানিয়েছে, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে দর্শনা পৌর আ’লীগের কার্যালয়ে দামুড়হুদা উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় তিনি বলেন, ‘আগামী ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস সফলের জন্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণ জোয়ার সৃষ্টি করতে হবে। এসময় আরোও আলোচনা করেন জেলা আ'লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান এনামুল করিম শাহ ইনু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট, সেক্রেটারি হযরত আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শফিউল কবীর ইউসুফ, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সেক্রেটারি শেখ আসলাম আলি তোতা, আরোও উপস্থিত ছিলেন, আবু জাফর, মোমিনুল ইসলাম, মোন্তাজ আলি, তমছের আলি, হবা জোয়ার্দ্দার সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আমাদের মেহেরপুর অফিস জানিয়েছে, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক কর্মীসভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলায় কারাগারে আছে। আন্দোলন করে তাকে মুক্ত করা যাবেনা। আইনি লড়াই করেই তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না এটা শুধু দরকষাকষি ছাড়া কিছুই না। আমরা বিশ্বাস করি নির্বাচনের সময় সকল দলের অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন ইতিহাস যতদিন থাকবে ততদিন এই মুজিবনগরের ইতিহাস থাকবে। মেহেরপুর নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন আমরা আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা করছি। কিন্তু দুঃখের বিষয় হলো বক্তারা তাদের নির্বাচন ছাড়াই কোন কথা বলেনি। এটা কোন নির্বাচনের বর্ধিত সভা নয়। এটা ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুজিবনগরকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। কারণ এই মুজিবনগরে প্রথম সরকার শপথ নিয়েছিল। যে কারণে এই জেলার সকল মানুষ জাতির জন্য গর্বিত। মুজিবনগর দিবস সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলে দলে যোগদান করার আহবান জানান। গতকাল রবিবার বেলা বারোটার দিকে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। রবিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামিম আরা হীরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা খাতুন, সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সৈয়দা মোনালিসা হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন প্রমূখ। বর্ধিত সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ঐতিহাসিক মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সকল প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন। প্রেস কনফারেন্সে মেহেরেপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স