শতভাগ বিদ্যুতায়িত হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০১৮
ইং
১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০৭ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ১৫টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসেবে উদ্বোধন করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, বিদ্যুৎ বিভাগের উপসচিব আবু সেলিম মাহমুদ উল হাসান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিএন্ডডি) মো. আব্দুস সালাম, ওজোপাডিকো-খুলনার প্রধান প্রকৌশলী মো. হাসান আলী তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমূখ। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি মতবিনিময় করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, সরকারি সেবার মান ও ধরণ এবং পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানান। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুরের ফয়জুল বিশ্বাস (ভূষিমাল ব্যবসায়ী) বিদ্যুতের সুবিধাভোগী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে নিজের অনুভুতি প্রকাশ করেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০৭ কোটি টাকা ব্যয়ে ৭৩৫ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। এতে ৫৩ হাজার ১০৬ টি পরিবার সংযোগ সুবিধা পেয়েছে। এ উপজেলায় ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ২টি উপকেন্দ্র রয়েছে।
কমেন্ট বক্স