শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভূমি সেবার তথ্য জানতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৮ ইং
ভূমি সেবার তথ্য জানতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের
চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও কর আদায় ক্যাম্প নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন `ভূমি সেবা পাওয়ার নিয়মকানুন এবং সকল তথ্য এখন হাতের মুঠোয়। মোবাইল ফোনে ‘ভূমি সেবা’ লিখলেই কাঙ্খিত যে কোন সেবার যথাযথ তথ্য পাওয়া যাবে। ‘উত্তরাধিকার’ এন্ড্রোয়েড সফটওয়্যারটি ডাউনলোড করে নিলেই জমি ভাগাভাগিসহ স্বজনদের মধ্যে সমুদয় সম্পদ সহজেই ভাগ করে দেয়া যাবে। এখন আর কোন অফিসে গিয়ে অপেক্ষা করতে হয় না; প্রযুক্তিই আমাদের শক্তি। নিজের অধিকার আর করণীয় সম্পর্কে জানতে হবে। সরকার জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দিচ্ছে।` গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভূমি সেবা সপ্তাহের ২য় দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী বটতলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. জসীম উদ্দীন, সহকারী কমিশনার ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুজ্জামান। জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আতিকুল ইসলাম, স্থানীয় ভূমি সেবা গ্রহীতা মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক আকমল হোসেন প্রমূখ। চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি প্রশাসন ও পৌর ভূমি অফিসের যৌথ আয়োজনে স্থানীয় ভূমি সেবা গ্রহীতা আব্দুল মান্নানের হাতে ভূমি কর দাখিলা তুলে দেয়ার মাধ্যমে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান