মেহেরপুরে ও ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে র্যালি
- আপলোড তারিখঃ
১৯-১২-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: বাংলাদেশ যুব গেমস উপলক্ষে মেহেরপুর ও ঝিনাইদহে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার সময় জেলা স্টেডিয়াম মাঠ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ফরহাদ হোসেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি আনিসুজ্জামান পিন্টু, ডিএফএর সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া. সহসভাপতি আনোয়ারুল হক শাহী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশকার আলী, পৌর আওয়াম লীগের সাধারন সম্পাদক আক্কাস আলীসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা গন র্যালিতে অংশগ্রহন করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বর্ণাঢ্য মশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরে একটি মশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্রীড়া সংস্থায় গিয়ে শেষ হয়। র্যালীতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, নির্বাহী সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ এ্যাড. বিকাশ ঘোষ, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস সহ খেলোয়াড়রা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এ বছর জেলার ৬ উপজেলার ২’শ ৭০ জন খেলোয়াড় ২১ টি ইভেন্টে অংশ নিবে। আগামী ২৪ ডিসেম্বর পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।
কমেন্ট বক্স