চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৭
ইং
দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে বিজিবির মাদক ও
কুডুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ ব্যাটালিয়নের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সীমান্তের প্রত্যকটি গ্রামের জনসাধারন, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর, ফুলবাড়ি, চাকুলিয়া সীমান্ত এলাকায় যারা মাদক পাচার ও চোরাচালানের সাথে জড়িত ছিল তারা সবাই ভাল হয়ে গেছে। তবে কেউ কেউ গোপনে জড়িত আছে। যারা ভাল হয়ে গেছে তাদের ক্ষমা করার জন্য প্রধান অতিথির কাছে আবেদন করে স্থানীয়রা। মতবিনিময় সভার প্রধান অতিথি বিজিবি’র দক্ষিণ পশ্চিম রিজিয়নের কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম বলেন, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি দৃঢ় পদক্ষেপ নিয়েছে। মাদক ও চোরাচালানের সথে জড়িত কাউকে ছাড়া হবে না। সে যত ক্ষমতাধরই হোক তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, যারা মাদক ও চোরাচালানের সাথে জড়িতরা যদি অঙ্গিকারনামা দিয়ে শপথ করে ক্ষমা প্রার্থনা করে, তাদের ক্ষমা করা হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে প্রত্যয়নপত্র দিতে হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সাইদ আল মসউদ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাশিদুল আলম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেন। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, কার্পাসডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদ, সাংবাদিক আলী আজগার সোনা, তুহিন রেজা, আহাদ আলীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক শিক্ষার্থী এবং সমাজের বিভিন্নস্তরের মানুষ।
কমেন্ট বক্স