সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দূর্গাপুঁজা মন্ডপে অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় কললেন মনজু

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
জীবননগরে দূর্গাপুঁজা মন্ডপে অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় কললেন মনজু
জীবননগর অফিস: জীবননগর উপজেলার ১৫টি পূঁজামন্ডপ পরিদর্শন ও দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ধর্মের মানুষ আজ স্বাধীন ও স্বত:স্ফুর্ত ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান ধর্ম যার যার উৎসব সবার। তিনি সকল ধর্মের মানুষের সমন্বয়ে  এ দেশ ও জাতিকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী উদার মানসিকতার কারণেই আমাদের দেশের সীমিত সম্পদের মধ্যে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করতে পেরেছেন। শেখ হাসিনা আজ সারা বিশ্বে গণতন্ত্র ও শান্তির জন্য এক দৃষ্টান্ত প্রতিক। তার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হয়েছে। আর সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষদেরকে একজোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। একটি মহল দেশে অশান্তি করার জন্য  নানা ভাবে ফঁন্দি-ফিকির করছে। তাদের ব্যাপারে আমাদের সকল ধর্মের মানুষকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষের সর্ব বৃহত ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপুজা উদযাপন করতে সরকারী ভাবে আর্থিক সহযোগীতা করা হয়েছে। সংখ্যা লঘিষ্ট কিংবা সংখ্যা গরিষ্ট সেটা বড় কথা নয়,সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সবাই মানুষ। মানুষ মানুষের জন্য। আমি আপনাদের সহযোগীতা আর ভালবাসায় আগামীর পথে এগিয়ে যেতে চাই জীবননগর উপজেলার বিভিন্ন পুঁজামন্ডপ পরিদর্শন কালে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজুর সাথে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪নং সদস্য শফিকুল আলম নান্নু, মাধবপুর মন্দিরের সভাপতি সনজয় হালদার সম্পাদক সরজিৎ হালদার, বকেনডিয়া মন্দিরের সভাপতি শ্যামকুমার ,সম্পাদক চঞ্জল,জীবননগর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি পস্কজ, সম্পাদক বাসু দেব,সহ আরও উপস্থিত ছিলেন তাপস, দেবাশীস, শিবু দত্ত এছাড়াও  সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লাল্টু, আসাদুজ্জামান, আশাদুল, ফলেহার, ছাত্রলীগ নেতা বাকিবিল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজুর একনজর দেখতে অনেক স্থানে রাস্তার দু’ধারে নারী-পুরুষ, শিশু-কিশোরদের দাঁড়িয়ে হাত উচিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়