বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যাওয়ার পথে আলমসাধু-ট্রাক সংঘর্ষে চারজন আহত

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৭ ইং
যাওয়ার পথে আলমসাধু-ট্রাক সংঘর্ষে চারজন আহত
চুয়াডাঙ্গার দলিয়ারপুর থেকে মেহেরপুরে ওয়াজ মাহফিলে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দলিয়ারপুর থেকে মেহেরপুরের চাঁদবিল গ্রামে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে আলমসাধু-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন রক্তাক্ত জখম হয়েছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলিয়ারপুর গ্রামের স্কুলপাড়ার ঠান্ডুর ছেলে জুয়েল (২০), একই পাড়ার মুসা করিমের ছেলে ইবাদত (৩৪), মৃত আশাদুলের ছেলে রুবেল (৩৫) ও দক্ষিনপাড়ার মৃত হারুন বিশ্বাসের ছেলে শাহিন (২৮)। জানা গেছে, গতকাল দলিয়ারপুর থেকে একটি আলমসাধুযোগে ওয়াজ-মাহফিলের উদ্দেশ্যে মেহেরপুর চাঁদবিল গ্রামে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে চাঁদবিলের কিছু আগেই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুতে থাকা জুয়েল, ইবাদত, রুবেল, ও শাহিন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ইবাদতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে