শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ফিলিং ষ্টেশনে ফিল্মি স্টাইলে চুরি!

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০১৮ ইং
দর্শনা ফিলিং ষ্টেশনে ফিল্মি স্টাইলে চুরি!
দর্শনা অফিস: দিনদুপুরে ফিল্মি স্টাইলে চুয়াডাঙ্গার দর্শনা ফিলিং ষ্টেশনের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ৩৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। গতকাল দুপুরে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে দর্শনা ফিলিং ষ্টেশনের ক্যাশ বাক্সে তালা দিয়ে ম্যানাজার রশিদ নামাজ আদায় করতে যায়। এসময় ফিলিং স্টেশনের ক্যাশ ঘরের পাশের দরজা দিয়ে অজ্ঞাত এক চোর ঘরে প্রবেশ করে ক্যাশ বাক্সে তালাভেঙ্গে নগদ ৩৬ হাজার টাকা নেয়। বিষয়টি ফিলিং ষ্টেশনের এক কর্মচারী বুঝতে পেরে ক্যাশ ঘরের দিকে ছুটে গিয়ে চোরকে ধাওয়া করে। এসময় ওই চোর ভৌদড় দিয়ে ফিলিং ষ্টেশনের সামনে থাকা আরেক তার সহযোগীর মোটরসাইকেলে উঠে জীবননগরের দিকে সটকে পড়ে। খবর পেয়ে দর্শনা ও বেগমপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে দিনে দুপুরে এ চুরির ঘটনায় হতবাগ হয়ে পড়েছে এলাবাসী।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস