এবার বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শংকরচন্দ্র ইউনিয়নবাসী

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
এবার বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শংকরচন্দ্র ইউনিয়নবাসী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `আমি শপথ করছি, আমি বাল্য বিবাহ করব না/দেব না, বাল্য বিবাহ নিজের বাড়ির কারো দিব না, অন্যের হলে প্রতিরোধ করবো। প্রয়োজনে প্রশাসনকে সহায়তা করব। বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব, বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব, বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব` এই মর্মে শপথ গ্রহণ করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কয়েক শতাধিক শিশু-শিক্ষার্থী, নারী-পুরুষ, বালক-বালিকা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধী সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রঙিন স্কুলে রূপান্তর, উপকরণ বিতরণ ও মিড ডে মিল বিতরণ পরবর্তী এক আয়োজনে এ শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এরআগে সারা দেশে প্রথমবারের মত বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে রেকর্ড সৃষ্টি করেন সে সময়ে দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এরপর থেকে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার শংকরচন্দ্র ইউনিয়নবাসী বাল্য বিবাহ না দেয়া এবং তা বন্ধে ভূমিকা রাখার শপথ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)