শৈলকুপায় ৫ শিক্ষার্থী বহিস্কার : ১০ শিক্ষকের অব্যাহতি

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
শৈলকুপায় ৫ শিক্ষার্থী বহিস্কার : ১০ শিক্ষকের অব্যাহতি ছবির ক্যাপশন:
বই খুলে উত্তর লিখছে পরীক্ষার্থী : সহায়তা করছে দায়িত্বরত শিক্ষক ঝিনাইদহ অফিস: পরীক্ষার হলে বই খুলে উত্তর লেখছে পরীক্ষার্থী। আর রুমে দায়িত্বরত শিক্ষক তাদের সহায়তা করছে যাতে ম্যাজেষ্ট্রট না আসে। গোপন সুত্রে খবর পেয় এ সময় পরীক্ষার হলে হানা দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। চলমান এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষার সময় শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জরিপ বিশ্বাস ও আদিলদ্দিন ডিগ্রী কলেজে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে থেকে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ৮ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে আদিলউদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ২ জন দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়। তবে জরিপ বিশ্বাস কলেজের ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম জানান, তার কলেজ থেকে নকলের দায়ে ২০১ নং রুমের ৪ পরীক্ষার্থী ও ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুইজনের তথ্যে গরমিল পাওয়া গেছে। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, মনিবার দুপুরে সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)