আকন্দবাড়িয়ায় মৌমাছির কামড়ে শতাধিক পথচারী আহত

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
আকন্দবাড়িয়ায় মৌমাছির কামড়ে শতাধিক পথচারী আহত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: বেগমপুরের আকন্দবাড়িয়ায় মৌমাছির কামড়ে শতাধিক পথচারী আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে আকন্দবাড়িয়া বটতলা বাজারের নিকট ঘটনাটি ঘটে। আহতরা স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়ে ফিরেছে বাড়ি। স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকাল থেকে দর্শনা-জীবননগর সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি পথচারীরা যাতায়াত করছিল। হঠাৎ করে গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারের নিকট দর্শনা-জীবননগর সড়কের ধারের একটি ভাটাম গাছের মৌমাছির চাক ভেঙে পড়ে। এসময় মৌমাছির কামড়ে আহত হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসনের পারিজার আবাসনের শুকুর আলীর ছেলে হাফিজুল (২৪), একই আবাসনের প্রতিবন্ধি আকবার আলীর ছেলে হিয়াত আলী (৬৫), গাঙের ধার পাড়ার আলী আহম্মদের ছেলে ইকরামুল (৪২) ও তামালতলা পাড়ার আলম আলীর ছেলে কালুসহ (৪৫) ওই সড়ক দিয়ে চলাচলরত শতাধিক পথচারী মৌমাছির কামড়ে আহত হয়। আহতরা স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এবং অন্যরা তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে জানান। এদিকে স্থানীরা জানান, ওই গাছে বসা মৌমাছির চাকের মাছি বেশ কয়েকবার পথচারীদের কামড়িয়ে আহত করেছে ইতিপূর্বে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)