কেশবপুরে মহিষের আক্রমনে দুই শিশু জখম

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
কেশবপুরে মহিষের আক্রমনে দুই শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেশবপুরে পাগলা মহিষের আচমকা আক্রমনে ব্রিজ থেকে পড়ে বাইসাকেল চালক ও আরোহী দুই শিশু জখম হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকার ৫টার দিকে এ ঘটনা ঘটে। জখম সোহান (১১) ও সাব্বির (১১) নামের দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দামুড়হুদা উপজেলার কেশবপুর ব্রিজে উপর পাগলা মহিষের আত্রুমনে শিশু সোহানের দুই হাত ভেঙে গুড়িয়ে গেলেও অপর শিশু সাব্বির সামান্য আহত হয়। আহত শিশু সোহান কেশবপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আব্দুল করিমের ছেলে ও অন্য শিশু সাব্বির একই এলাকার কাঠমিস্ত্রি রেজাউলের ছেলে। জানা গেছে, গতকাল বিকালে সোহান ও সাব্বির বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কেশবপুর ব্রিজের উপরে উঠলে একটি পাগলা মহিষ তাদেরকে আক্রমন করে বসে। এতে সোহান ব্রিজ থেকে পড়ে যায় ও সাব্বির বাইসাইকেল থেকে ছিটকে পরে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এসময় স্থানীয়রা শিশু সোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে ও শিশু সাব্বিরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)