চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন সুস্বাস্থ্যর বিকল্প নাই। অসুস্থ অনুভব করলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেন। বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন খাইরুল আলম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামিম কবির, চক্ষু কনসালটেন্ট ডা. শফিউজ্জামান সুমন, ডা. পরিতোষ কুমার ঘোষ, সিনিয়র ও জুনিয়র নার্সরা উপস্থিত ছিলেন। জীবননগর অফিস জানিয়েছে, ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বিশ্ব স্বাস্থ্য দিবস উৎযাপিত হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প. প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জুনিয়ার কনসালটেন্ড ডা. রফিকুল ইসলাম, জীবননগর সূর্যের হাঁসি ক্লিনিকের ম্যনেজার আবু সাম্স মো. রাজিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা পরির্দশক সাজিদুর রহমান। মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌর ঈদগাহ গেট থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন-এর কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ। ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল কবীর, ডাঃ অলোক কুমার দাস, ডা. মৃণাল কান্তি মন্ডল, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)