দর্শনা অফিস: দর্শনায় আলমসাধুর ধাক্কায় মাদরাসাছাত্র সাকিব (১১) গুরুতর আহত হয়েছে। আহত মাদরাসাছাত্র সাকিব ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা ডাচ বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল শনিবার সকালে মাদরাসার ছাত্র সাকিব টিফিনের সময় মাদরাসা থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে আসা একটি আলমসাধু ধাক্কা দেয়। ফলে সে বাইসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে এবং গুরুতর ভাবে যখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ খবর পেয়ে দর্শনা ডিএস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ শিক্ষকদের নিয়ে সেখানে পৌঁছায় এবং চিকিৎসা শেষে মাদরাসার শিক্ষক দ্বারা সাকিবকে তার বাড়িতে পৌঁছে দেয়।
