নুরুজ্জামান লাল্টুকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-04-07 ইং
নুরুজ্জামান লাল্টুকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আঞ্চলিক আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সহযোগিতা করা ও মুক্তিযোদ্ধারে উন্নয়নে কাজ করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ভালাইপুরে আঞ্চলিক আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল হালিম মন্ডল, আব্দুল মান্নান নান্নু, রিপন আলী, মহাসিন, মুসা করিম, তৌহিদ হোসেন, আশাবুর হক, সাইদুর রহমান ও সিরাজুল ইসলাম। গতকাল বিকেলে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর সভাপতিত্বে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর পান হাটের সেডে এলাকার দেড়শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভায় উক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, এড. বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি একরামুল হক বুড়ো, চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদ হোসেন ও সামসের আলী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদ আরী, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলাউদ্দিন, মনজুরুল হক, মজিবর রহমান, আনিছুর রহমান, খাইরুল ইসলাম, কাওসার আহম্মেদ, ভাংবাড়িয়া চেয়ারম্যান বাবলু প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে মানবিক ও কল্যাণমুখী কাজ করার মতামত প্রকাশ করেন। অপরদিকে সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন তিনি একটা সময় নিষিদ্ধ দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এ কারণে রাষ্টের সাধারণ ক্ষমায় নিজের লোকজন নিয়ে নিজ গ্রামের স্কুল মাঠে আত্মসমর্পন করেন। তিনি আরো বলেন, বিনা বিচারে প্রায় ১৯ বছর জেল খেটে বাইরে বেরিয়ে বাকী জীবন সহকর্মী বীরমুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করবো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)