ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তমিরুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন এ অভিযানের নেতৃত্ব দেন। আটক তমিরুল ইসলাম গাংনী মোহাম্মদপুর গ্রামের রহিতুল্লাহর ছেলে।
এসআই মেসবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার আকুবপুর গ্রামে একটি দোকানের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় এএসআই জসিম উদ্দিন, মাহাতাব উদ্দিন, ইব্রহিম, কনস্টেবল লোকমান হোসেন, সাইফুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
