ঝিনাইদহে ডাক্তার দেখাতে এসে প্রান গেল নারীর

আপলোড তারিখঃ 2018-04-07 ইং
ঝিনাইদহে ডাক্তার দেখাতে এসে প্রান গেল নারীর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ছানোয়ারা বেগমের আর ডাক্তার দেখানো হলো না। ডাক্তারের বাড়ি পৌছানোর আগেই সড়কে প্রাণ গেল কুষ্টিয়ার এই নারীর। ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া নামক স্থানে সিএনজি ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ছানোয়ার বেগম (৫০) নিহত হন। নিহত ছানোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী। দুর্ঘটনায় একই গ্রামের নজরুল ইসলাম, আব্দুল জব্বার ও নিহতর স্বামী হাশেম আলী আহত হন। শুক্রবার সকালে মহামায়া গ্রামের ভিখের মোড় ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম জানান, তারা জিয়ালা গ্রামের হোমিও চিকিৎসক হায়দার আলীর কাছে চিকিৎসা নিতে কুষ্টিয়া থেকে আসছিলেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে সিএনজি চালিত একটি অটোরিকশা বাজার গোপালপুর থেকে চান্দুয়ালি বাজারে যাচ্ছিল। পথে মহামায়া ভিখের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা যাত্রী ছানোয়ারা। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)