চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭ বোতল ফেনসিডিলসহ ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ কর হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল- দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার সাব্বির (২৫), মসজিদপাড়ার ওবাইদুর রহমান ওরফে ফাটা (২২) ও আলুকদিয়া রাজাপুরের মতিয়ার রহমান।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা সদর থানার এসআই কিশোর কুমার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে সাব্বিরকে তার বসত বাড়ি থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার এসআই আকরাম হোসেন দৌলতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে আলুকদিয়া রাজাপুর গ্রামের তুফাজ্জেলের ছেলে মতিয়ারকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মসজিদপাড়ার আলাউদ্দীনের ছেলে ওবাইদুর রহমান ওরফে ফাঁটাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।
