গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে ঝলসে গেলো শিশু

আপলোড তারিখঃ 2018-04-06 ইং
গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে ঝলসে গেলো শিশু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে তাল কুড়াতে গিয়ে তালের সাথে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরনে সুমন (৯) নামের এক শিশুর হাত, পায়ের ও মুখের বিভিন্ন অংশ ঝলসে গেছে। সুমন সাহারবাটি গ্রামের স্বামী পরিত্যক্তা জরিনা খাতুনের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত সুমন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়রা জানায়, সুমন বাড়ির পার্শ্বেবর্তী মাঠে তাল কুড়াতে গিয়ে ঘটনাস্থলে টেনিস বলের মত ২ টি বস্তুু কালোটেপ দিয়ে মোড়ানো দেখতে পাই। টেনিস বল ভেবে তালসহ বোমা দুটি বাড়ির উঠানে রাখার সাথে সাথে একটির বিস্ফোরণ ঘটলে মারাত্মক আহত হয় সে। কালোটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় আরো একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। অবিষ্ফোরিত বোমাটি পানিতে রেখে নিষ্ক্রীয় করা হয়েছে। গাংনী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থল পরিদর্শন করে বোমা বিষ্ফোরনের আলামত উদ্ধার করে এবং তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দেখা হচ্ছে আসলে বোমাটি কারা কেন মাঠে রেখেছিল। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল কবির জানান, আহত শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় বোমার স্পিøন্টার ছিল। তার শরীর থেকে সেগুলো বের করা হয়েছে। হাতের কব্জিতে গুরুতর ক্ষত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয় জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)