ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শনে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আপলোড তারিখঃ 2018-04-06 ইং
ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শনে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ছবির ক্যাপশন:
সংবাদকর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের অসদাচরণ; সংবাদ সংগ্রহে বাঁধা! নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত টিম চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেল্থ সেন্টারে তদন্তকাজ শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় তদন্ত টিমের ৫ সদস্য প্রথমদিনের মত তাদের তদন্তের কাজ শুরু করেন। এ সময় তারা ইম্প্যাক্ট হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং গত ৫ মার্চ ২০ রোগীর ছানি অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি ও নথিপত্র পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করে তথ্য উপাত্ত লিপিবদ্ধ করেন। তদন্ত কাজ শুরুর পূর্বে তদন্ত দলের প্রধান অতিরিক্ত সচিব মিজানুর রহমান ভুক্তভোগী রোগীদের সাথে সাক্ষাৎ এবং তাদের শারীরিক খোঁজ খবর নেন। এসময় তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান সাংবাদিকদের জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আমাকে প্রধান করে করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. সাইফুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজীর সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাত বিন শহীদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. শরিফুল হক। তিনি আরও বলেন, আমরা বৃহস্পতিবার ও শুক্রবার তদন্তের কাজ করে শুক্রবার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে চুয়াডাঙ্গা ত্যাগ করবো। এরপর আগামী ১২ এপ্রিল সংশ্লিষ্ট দপ্তরে তদন্ত রির্পোট পেশ করবো। এর আগে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে দুই সদস্যের একটি কমিটি ওই প্রতিষ্ঠানের অপারেশন কক্ষ পরিদর্শন করেন। দলের প্রধান ছিলেন বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ডা. শেখ বাহারুল আলম। তার সঙ্গে ছিলেন খুলনা গাজী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোজ কুমার বোস। তাদের তদন্তকাজে সহযোগিতা করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, বিএমএ চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ। এদিকে, গতকাল বিকালে ইমপ্যাক্ট হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে অতিরিক্তি সচিবের সামনে স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদেরকে সংবাদ সংগ্রহে বাধাদান এবং হাসপাতাল কর্তপক্ষের কর্মকর্তা কর্মচারীরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এতে সাংবাদিকরা উক্ত পতিষ্ঠানের এমন আচরণের প্রতিবাদ জানায় এবং ক্ষোভ প্রকাশ করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে ক্ষমা চান প্রতিষ্ঠানের স্বার্থে সার্বিক সহযোগিতা চান। উল্লেখ্য, গত ৫ মার্চ ২৪ জন নারী পুরুষের চোখে ছানি অপারেশন করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার দুইদিন পর এই ২৪ জনের মধ্যে ২০ জন রোগীর চোখে ইনফেকশন পচন দেখা দেয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ১২ মার্চ ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে তাদেরকে ভর্তি করে। এদের মধ্যে ১৯ নারী পুরুষের অপর চোখ বাঁচাতে প্রত্যেকের ছানি অপরেশনের পর পচে যাওয়া চোখ অস্ত্রোপচারের মাধ্যমে তুলে ফেলা হয়। এঘটনা জানাজানি হলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের র্নিদেশে এক নোটিশে চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট ফাউন্ডেশন হাসপাতালের সকল কার্যক্রম বলবৎ রেখে চোক্ষু চিকিৎসা বা অপারেশন অথবা কোন চক্ষুশিবির পরিচালনা করা পরবর্তি র্নিদেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ ডপ্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)