দামুড়হুদায় বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2016-10-19 ইং
দামুড়হুদায় বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম  জাতীয় সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`damurhuda

মিরাজুল ইসলাম মিরাজ: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংস্কৃতিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার আছির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতিয়ার রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, অ্যাড. রফিকুল আলম রান্টু, সিরাজুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ নেতা অ্যাড, আবু তালেব, মিরাজুল ইসলাম, জাহিদুল মেম্বার, পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের আহবায়ক শাহিন মোল্লা, যুগ্মসম্পাদক এমএ করিম প্রমূখ। প্রস্তুতি সভায় আগামি ২২ ও ২৩ অক্টোবর দু’দিনব্যাপি জাতীয় সম্মেলনে যাওয়া-আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)