ফেনসিডিলসহ জিনতলা মল্লিকপাড়ার জনু আটক

আপলোড তারিখঃ 2018-04-05 ইং
ফেনসিডিলসহ জিনতলা মল্লিকপাড়ার জনু আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযান: মাদকসেবী পাকড়াও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও মদ্যপ অবস্থায় এক সেবীকে আটক করেছে। গতকাল বুধবার পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার সময় চুয়াডাঙ্গা সদর থানার এএসআই রাহাত ও মুহিতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর শহরের শেকরাতলার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিনতলা মল্লিকপাড়ার আফজালের ছেলে জনুকে তাড়িয়ে ধরে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। অপরদিকে, সদর থানার এসআই আকরাম হোসেন ছাগল ফার্মের পাশ থেকে খোকা আলীকে (৪৫) মদ্যপ অবস্থায় আটক করেন। আটক মাদক সেবনকারী আলুকদিয়া গ্রামের তোফান আলীর ছেলে। আটক মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)