দর্শনায় ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-04-04 ইং
দর্শনায় ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টা হতে গতকাল দুপুর আড়াইটার মধ্যে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ইউনুচের ছেলে শামিম (২০) ও মোবারক পাড়ার মৃত বুদুর ছেলে বড়ু (৩৫)। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর বিজিবি ক্যাম্পের পাশের তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিমকে আটক করেন। এছাড়া গত পরশু সোমবার রাত সাড়ে ১০টার দিকে এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামবাজার মসিজেদের সামনের রাস্তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বড়ুকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)