এবার মুজিবনগরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ৭০ ছাত্রী হাসপাতালে

আপলোড তারিখঃ 2018-04-04 ইং
এবার মুজিবনগরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ৭০ ছাত্রী হাসপাতালে ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে মুজিবনগরে ৭০ ছাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে ৭০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে বলে জানান শিক্ষকরা। গণমনস্তাতিক রোগ বা গণহিস্টোরিয়া (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম। এর আগে গত ২৮ মার্চ মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ ছাত্রী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় কৃমিনাশক কর্মসুচীর আওতায় এদিন সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে নবম শ্রেনির ছাত্রী হাসিয়ারা খাতুন অসুস্থতাবোধ করে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হতে গেলে একেএকে বিদ্যালয়ের অধিকংশ ছাত্রী অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে বেশ কয়েকজন ছাত্র অসুস্থ হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি আতংক থেকে আরেকজন অসুস্থতা বোধ করেছে। এটা তেমন কোন রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সকল ছাত্রী সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসা শেষে মেহেরপুর সদর হাসপাতাল ৩জন এবং মুজিবনগর হাসপাতালে ২জন বাদে সবাই বাড়ি ফিরে গেছে। হাসপাতাল পরিদশর্ন করেন ডিসি পরিমল সিংহ, মেহেরপুর ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন মিজানুর রহমান, মেহেরপুর জেলা বিএন পি র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, এমপি পতœী ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরআগে গত ২৭ মার্চ মঙ্গলবার ও ২৯ মার্চ বৃহস্পতিবার সকালে দুই দিনে সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৭০-৮০ অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। এক সপ্তাহের মধ্যে জেলায় প্রায় ১৪০ জন শিক্ষার্থী এরোগে আক্রান্ত হয়ে দুটি হাসপাতালে চিতিৎসা নিয়েছে। তাই জেলায় বতমান শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আতংক বিরাজ করছে। মুজিবনগর মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ঘটনার সময়ে আমি মেহেরপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় ছিলাম। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ছুটে গিয়ে দেখি তাদের পরিবারের লোকজন আরো তাদের অসুস্থ করে দিচ্ছে। উপচেপড়া ভিড় সামাল দিতে পুলিশ সদস্যাদের নিয়ে কাজ করি। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, ছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসি। রোগিদের খোজখবর নেওয়া হয়। তাদের পরিবারের লোকজনকে সাহস দেওয়া হয় বিষয়টি তেমন কিছু নয়। জেলা প্রশাসক পরিমল সিংহ মুজিবনগরে রোগিদের খোজখবর নেন। এবং তিনি বিষয়ে বলেন, এঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। আমরা আরো জনসচেতনা মূলক প্রচার করব। যাতে এলাকায় আতংক সৃষ্টি না হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)