দামুড়হুদায় ১১৬ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-04-04 ইং
দামুড়হুদায় ১১৬ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার বারাদি বিওপি’র ৬ বিজিবি ব্যাটালিয়ান সদস্যদের মাদক বিরোধী অভিযানে ১১৬ বোতল ফেনসিডিলসহ রিপন মন্ডল (২৬) আটক হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে দামুড়হুদার বারাদি গ্রামের মাঠ থেকে হাতে নাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৬ বোতল ফেনসিডিল, ০১ টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আটক রিপন মন্ডলকে গতকালই মালামালসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)