প্রশ্ন ফাঁসকারীদেরও জঙ্গিদের মতো নিশ্চিহ্ন করা হবে

আপলোড তারিখঃ 2018-04-03 ইং
প্রশ্ন ফাঁসকারীদেরও জঙ্গিদের মতো নিশ্চিহ্ন করা হবে ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জঙ্গিদের মতো নিশ্চিহ্ন করা হবে প্রশ্নপত্র ফাঁসকারীদের, বলেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল সোমবার, ০২ এপ্রিল র‌্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের মেধাবী শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। তাই আমরা নিশ্চিত করতে চাই প্রশ্নফাঁসের মতো জঘন্য কাজ যেন আর না ঘটে। প্রশ্নপত্র ফাঁসকারীরা সন্ত্রাসী, তাদের শক্ত হাতে প্রতিহত করব আমরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এইচএসি পরীক্ষায় দেশের কয়েক লাখ শিক্ষার্থী আজ অংশ নিয়েছেন। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা। আমরা বিভিন্ন সময় তদন্ত করে দেখেছি, প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা আদায় করছে প্রতারকরা। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব, দয়া করে কেউ প্রতারণার এ ফাঁদে পা দেবেন না। তিনি আরো বলেন, গতবার একটি ছেলে ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, প্রশ্ন ফাঁস করব, পারলে ঠেকাও। তার বিষয়ে আমার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। তিনি কে? তাকে খুঁজে বের করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)