ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আইন অমাণ্য করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়
নিজস্ব প্রতিবেদক: অনুমতি না থাকা, ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, পৌরসভার সীমারেখায় ইটভাটা স্থাপন, কৃষি জমি ও বনভূমি উজাড়সহ জীববৈচিত্র হুমকীর মুখে ফেলার অভিযোগে চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি এলাকার অ্যাপ্রেক্স ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের পরিদর্শক কমল কুমার বর্মণ প্রসিকিউশনে ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ইটভাটায় ইট প্রস্তুত ও ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে অ্যাপেক্স ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ও ৫ ধারা লঙ্ঘন করেছেন। এছাড়াও তিনি এ আইনের ৮ ধারা অমাণ্য করে পৌরসভার অভ্যন্তরে ইটভাটা স্থাপন করেছেন।
